হোম > জাতীয়

বিপিজেএর সভাপতি হারুন সম্পাদক শওকত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিপিজেএর সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পোস্টের চিফ রিপোর্টার শওকত আলী খান লিথো।

শনিবার সংসদ ভবনের এলডি হলে বিপিজেএর বার্ষিক সাধারণ সভা শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে ও সম্পাদক নাফিসা দৌলার সঞ্চালনায় বেলা ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

সভাপতির একটি পদে ভোট হয়। বিজয়ী হারুন জামিল পেয়েছেন ৬২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র পেয়েছেন ভোট ৫০। সাধারণ সম্পাদকসহ বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। তবে কার্যনির্বাহী সদস্য পদে ক্রমধারা নির্ধারণে ভোট দিয়েছেন ভোটাররা।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভুঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক পদে নাজমুল ইসলাম তানিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে মশিউর রহমান, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম সবুজ, জাহাঙ্গীর কিরণ ও হাবিবুর রহমান পঞ্চায়েত নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-২) মো. এমদাদুল হক। আর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন ও মো. শোয়াইব।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ