হোম > জাতীয়

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে

স্টাফ রিপোর্টার

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেছেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শিক্ষানীতি জাতি প্রত্যাখ্যান করেছে। সেই শিক্ষানীতি পরিবর্তন করে ইসলামী শিক্ষা নীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। পতিত সরকারের আমলে প্রণীত পাঠ্যপুস্তকে যেসব ইসলাম বিরোধী বিষয় সংযোজন করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে।

সোমবার বিকেলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলল করিম।

উপস্থিত ছিলেন ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম এবং সমন্বয়কারী ড. আবদুস সবুর ফকির ও শামসুল আলম, অধ্যাপক ড. শাহজাহান মাদানী ও সাখাওয়াত হোসেন প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, শিক্ষক সমাজের দাবি পূরণের ব্যাপারে জামায়াতে ইসলামী সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে প্রায় ১২ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসার শিক্ষকগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে দ্রুত এমপিওভুক্ত করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ যেন অন্যান্য শিক্ষকদের মতো সচ্ছল জীবনযাপন করতে পারেন-তাদের সে অধিকার দিতে হবে। সরকার চলতি বছরের জানুয়ারি মাসে এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।

তিনি আরো বলেন, সব প্রকার গড়িমসি পরিহার করে, প্রয়োজনে থোক বরাদ্দ দিয়েও সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওই এক হাজার ৮৯টি মাদ্রাসাকে অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী

কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর

জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিএনপির তৃণমূলে প্রশ্ন

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে সরকারের ৯ সিদ্ধান্ত

নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী, সরকারের কাছে জবাব চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান

উপকূলে তিন দিন বৃষ্টি ঝরলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে

রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা