হোম > জাতীয়

এনএসআইয়ের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) তিন অতিরিক্ত পরিচালক ও ছয় যুগ্ম পরিচালকসহ ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের পাশাপাশি ১৩ জন দুদক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, এম. এস. কে. শাহীন, মোহাম্মদ জহির উদ্দিন; যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন, জি. এম. রাসেল রানা, এফ. এম. আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক; উপপরিচালক কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর।

দুদক জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং, ঘুষ, চাঁদাবাজি এবং নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি: স্বরাষ্ট্রমন্ত্রী

দাড়িওয়ালা ছাত্রদের ক্রসফায়ারে দিয়ে জঙ্গি আখ্যা দেওয়া হতো, সংসদে শেখ মুজিবুর

শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে পাওয়া গেল ৩৮ লিটার বিদেশি মদ

গণমাধ্যম আছে বলেই আজ আমরা এখানে: তথ্যমন্ত্রী

ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি

র‍্যাবের সংস্কার নয়, সরাসরি বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া: জামায়াত এমপি

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে কবে যাবে নিশ্চিত নয়: মন্ত্রী

এমপির মোবাইলে এসএমএস এলো—‘২৫ হাজার টাকা পাঠান’, যা বললেন চিফ হুইপ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহী ব্রিটিশ বিনিয়োগকারীরা