হোম > জাতীয়

জুলাই জাদুঘরে ৫৯০ শহীদের স্মারক নিয়ে দেশের বৃহত্তম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন করবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ২৮-২৯ নভেম্বর জুলাই জাদুঘর প্রাঙ্গণে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে মহাপরিচালক এহ্‌সান মাহমুদ আয়োজনটির ঘোষণা দেন।

এহ্‌সান মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে জাগরূক রাখতে আমরা শহীদদের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজনটি করতে যাচ্ছি। আগামী ২৮-২৯ তারিখে আমাদের সংগ্রহে থাকা ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেব।

তিনি আরও বলেন, জায়গার সংকুলান না হওয়ায় চাইলেও আমরা আমাদের জাদুঘরের গ্যালারিতে সব স্মৃতিস্মারক প্রদর্শন করতে পারছিলাম না। এই আয়োজনের মাধ্যমে আমরা সব স্মৃতিস্মারক সামনে আনব। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যাদের হত্যা করেছিলেন, যাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি, তাদের স্মৃতিকে সবার সামনে আবার তুলে ধরব।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের দলিল হিসেবেও আয়োজনটির ভিন্ন তাৎপর্য আছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের হাসান ইনাম ও আবু বকর সাঈম।

উল্লেখ্য, আগামী ২৮-২৯ নভেম্বর শনি ও রোববার জুলাই জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত হবে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক শহীদদের স্মারক প্রদর্শনী। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি-অনিয়ম চলবে না: জামায়াত এমপি কামাল

ভুয়া পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, ১৩ বছরের কারাদণ্ড

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানাল ইসি

সাদিক কায়েমসহ জুলাই যোদ্ধাদের পরিবারের নিরাপত্তা চাইলেন ৭৪ বিশিষ্ট নাগরিক

আ.লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

প্রতিবন্ধী শিশুদের স্বপ্নপূরণে দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: ইনকিলাব মঞ্চ

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ