হোম > জাতীয়

দুই শতাংশ কমিয়ে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের

ড. ইউনূসের চিঠি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চিঠির পরিপ্রেক্ষিতে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যে ২ শতাংশ শুল্ক কমিয়ে ৩৫ শতাংশ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শুল্ক নির্ধারণের ঘোষণা দেন ট্রাম্প। এর আগে গত ৩ এপ্রিল মাসে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কারোপ করেছিলেন ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর আরোপ করা হয়েছিল ৩৭ শতাংশ শুল্ক।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপ করা সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে শুল্কারোপের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিতের অনুরোধ করা হয়েছিল। যা আগামী ৯ জুলাই শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্কারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত