হোম > জাতীয়

হজযাত্রী পরিবহনে একদিন সময় বাড়াল ধর্ম মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর ৩১ মের মধ্যে যে সময়সীমা ছিল, তা ‘বিশেষ কারণে’ একদিন বাড়ানো হয়েছে। বাকি হজযাত্রীরা ১ জুনের মধ্যেই সৌদি আরবে পৌঁছে যাবেন।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা। এবারের হজ ব্যবস্থাপনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বিমানবন্দরসংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে নির্ধারিত ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর মধ্যে ৭৪ হাজার ৩১৬ জন সৌদি আরব পৌঁছেছেন। বাকিরাও আগামী ১ জুনের মধ্যে সৌদি আরব যাবেন। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, বিমানের ভাড়া বেশি হওয়ায় অতীতে অনেকেই সময়মতো হজে যেতে পারেননি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতায় এ বছর প্রত্যেক হজযাত্রীর বিমান ভাড়া ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া ৮৭ হাজার ১০০ হজযাত্রীর জন্য সরকার ১০ কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে সরবরাহ করেছে।

ধর্ম উপদেষ্টা বলেন, হজের খরচ যৌক্তিক করার বিষয়টি আমাদের অন্যতম অগ্রাধিকার ছিল। খরচ কমানোর বিষয়ে আমরা সর্বান্তকরণে চেষ্টা করেছি। তবে বাস্তবতা হলো, হজের খরচের যে খাতগুলো রয়েছে, তার মধ্যে অধিকাংশই সৌদি সরকার নির্ধারিত।

বিমান ও হোটেল ভাড়া—এ দুটি খাত ছাড়া উল্লেখযোগ্য কোনো খাতে খরচ কমানোর বিষয়ে আমাদের দরকষাকষির সুযোগ থাকে না।

আগামীতে নদীপথে বড় জাহাজে করে হজযাত্রী পাঠানোর বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হজ অফিসার লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে