হোম > জাতীয়

আমি বাংলাদেশের পক্ষে, আগ্রাসনের বিপক্ষে রাজনীতি করি: মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

আমি বাংলাদেশের পক্ষে, আগ্রাসনের বিপক্ষে রাজনীতি করি। কিন্তু দলীয় রাজনীতি করি না বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার আমার দেশ’র খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, 'এখন আমি রাজনৈতিক বিষয়ে একটু আসতে চাই। সাংবাদিকতা পেশার সাথে রাজনীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটুখানি অস্থিতিশীল হয়ে যাচ্ছে। তার মানে আপনাদের চ্যালেঞ্জ বাড়বে। কারণ হচ্ছে, এই যে অস্থিতিশীল হচ্ছে, কারা করছে। তারা হচ্ছে অনেক গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে রাজনীতিবিদ। রাজনীতিবিদদের কারণে অস্থিতিশীল হচ্ছে বর্তমান পরিস্থিতি। তা যদি হয়ে থাকে তাহলে আপনাকে নির্দলীয়ভাবে নিউজ করতে হবে।'

তিনি আরও বলেন, 'মনে রাখবেন, আপনাকে চিন্তা করা যাবে না আপনার রাজনৈতিক বিশ্বাস কোন দলের প্রতি। এই চিন্তাটা আপনাকে সাংবাদিক হিসেবে আপনার মাথা থেকে বাদ দিতে হবে।'

মাহমুদুর রহমান বলেন, 'রাজনীতি আমিও করি কিন্তু আমি কী রাজনীতি করি তা মনে রাখতে হবে। আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। আমি গণমানুষের রাজনীতি করি। আমি বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে রাজনীতি করি। কিন্তু আমি দলীয় রাজনীতি করি না।'

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

তাহসিফের মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় বাবার মামলা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতে ইসলামের

‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

একযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড