হোম > জাতীয়

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারল না ৯টি ফ্লাইট

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রমে বিঘ্ন ঘটে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট (অন্যদিকে পাঠানো) করার সিদ্ধান্ত নেয়।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়।

পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আবহাওয়া উন্নত হওয়ায় বর্তমানে সব ফ্লাইট নিয়মিতভাবে উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসআই

শিক্ষাসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা

ছয় লেন সড়ক, রেললাইন ও সেতু চান বরিশাল বিভাগ সমিতির নেতারা

২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘আসুন, ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, এমন জায়গাগুলো পরিষ্কার করি’

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

সার্ক পুনরুজ্জীবনে নেপালের সহযোগিতা চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের