হোম > জাতীয়

সেনা কর্মকর্তাদের পক্ষে না লড়ার যে কারণ জানালেন আইনজীবী সারোয়ার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না বলে ঘোষণা দিয়েছেন আইনজীবী এম সারোয়ার হোসেন।

বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান তিনি। যদিও অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে ট্রাইব্যুনালের শুনানিতে অংশ নিয়েছিলেন এই আইনজীবী।

ব্যাপকভাবে সমালোচিত এসব সেনা কর্মকর্তার পক্ষে না লড়ার বিষয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেছেন, মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তার হয়ে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন।

তিনি আরও জানান, অতীতে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের যে অভিযোগ তিনি করেছিলেন, এই ১৫ জনের মধ্যে তাদের একজন রয়েছেন। মূলত, এ কারণেই এই মামলার আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সারোয়ার।

অবশ্য গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন আইনজীবী এম সারোয়ার হোসেন। তিনি নিজেও সাবেক সেনা কর্মকর্তা।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের