হোম > জাতীয়

কোরিয়ার শ্রমবাজার নিয়ে নিজেদের ভূমিকা পরিষ্কার করল বোয়েসেল

আমার দেশ-এ সংবাদ প্রকাশ

বিশেষ প্রতিনিধি

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর নিজেদের ভূমিকা পরিষ্কার করেছে বৈদেশিক কর্মসংস্থান-সংক্রান্ত সরকারি সংস্থা ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)’। গত বুধবার লিখিত বিবৃতিতে নিজেদের অবস্থান জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, বোয়েসেল কেবল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে; চাকরি দেওয়ার এখতিয়ার সম্পূর্ণভাবে দক্ষিণ কোরিয়ার নিয়োগকর্তাদের হাতে।

এ সময় তারা নিজেদের ভূমিকা তুলে ধরে জানায়, বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সে সঙ্গে দেশটিতে অর্থনৈতিক মন্দাও চলছে। বাংলাদেশি কর্মীদের কোরিয়ান ভাষা, খাদ্য ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে অনীহা, থ্রি ডারটি কাজে আগ্রহের অভাব এবং কর্মস্থল পরিবর্তনের প্রবণতা কোটার তুলনায় কর্মী গমন কমেছে। এ জন্য এসব চ্যালেঞ্জ মোকবিলায় বোয়েসেল একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণে তিনদিনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ চালু করেছে। তাছাড়া দক্ষিণ কোরিয়ায় শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে কোরিয়ায় এজেন্ট বা রিপ্রেজেন্টেটিভ নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

বোয়েসেল আরো জানায়, দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ বছর মে ও জুন মাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কোরিয়া সফর করবে। এ ছাড়া কোরিয়ায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে প্রযুক্তিনির্ভর তথ্যভিত্তিক সেবাও চালু করা হবে।

ইপিএস কর্মীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের কর্মদক্ষতা, শৃঙ্খলা ও আচরণই দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করতে পারে।

জাতিসংঘের মঞ্চে এবার বাংলাদেশের নেতৃত্ব, অধিবেশনে সভাপতি খলিলুর

বিএমইউতে ইভিনিং ও নাইট শিফটে ওটি চালুর পরিকল্পনা রয়েছে: উপাচার্য

শাহজালালে ১৪ কেজি স্বর্ণের বার জব্দ

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

সরকারকে সময় না দিয়ে লংমার্চ করা অনুচিত : চিফ হুইপ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়