হোম > জাতীয়

আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে ৮ স্তম্ভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে উদ্বোধন হতে যাচ্ছে আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ। উদ্বোধনে যোগ দেবেন ৮ স্তম্ভের স্বপ্নদ্রষ্টা আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার বিকেল ৩টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এ সময় ৮ স্তম্ভের উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

আবরার ফাহাদের প্রথম শাহাদাত বার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সর্বপ্রথম ৮ স্তম্ভ নির্মাণ করা হয়। যার নেতৃত্ব দেন আখতার হোসেন। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দেশে তা ভেঙে ফেলা হয়। এছাড়াও ৮ স্তম্ভ নির্মাণের নেতৃত্ব দেয়ার কারণে আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন। স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিলো ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন।

৮ স্তম্ভের বিষয়গুলো হলো, সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।

আখতার হোসেন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েট শিক্ষার্থী আবরার আজ থেকে ছয় বছর আগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তাই আমরা এই স্থাপনাটির নাম দিয়েছিলাম আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ।

তিনি আরও বলেন, আমরা মনে করছি, ৮টি স্তম্ভ ৮টি বিষয়কে নির্দেশ করবে। এই ৮টি বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তা হলে আমরা একটি আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়তে পারবো।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরারকে শেরেবাংলা হলের কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা নির্মমভাবে নির্যাতন করে। এতে তিনি শহীদ হন।

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা