হোম > জাতীয়

শহীদ মিনারে জুলাইযোদ্ধা কারিনার জানাজা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা কারিনা কায়সারের দ্বিতীয় জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত ১০টার পর এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

রোববার বিকেল ৫টায় ভারত থেকে একটি ফ্লাইটে তার লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সেখান থেকে তাদের বনানী ডিওএইচএসের বাসায় নেওয়া হয়।

এরপর সন্ধ্যা সোয়া ৭টায় বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা শেষে নেওয়া হয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১০টার পর জুলাইযোদ্ধা কারিনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ, লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএস

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ

বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

ঢাকার বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

সার আছে, তবু কৃষকের ভোগান্তি কেন

মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ