হোম > জাতীয়

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

মায়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ এর প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

সোমবার তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরবর্তী স্থলবন্দর পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, ব্যবসায়ী প্রতিনিধি এবং বন্দর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শনে প্রতিমন্ত্রী বন্দর এলাকার গুদামে সংরক্ষিত পণ্যসহ সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের তিনি জানান, টেকনাফ স্থলবন্দর পুনরায় সচল করতে সরকার কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড, কাস্টমস, এনবিআর, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের চাহিদা এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমেও বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী কক্সবাজার লাইট হাউস এবং নির্মানাধীন বিআইডব্লিউটিএর জেটিঘাট পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি; স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নানসহ

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ।

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জামায়াত নেতা মোস্তফা কামালের জন্য দোয়া কামনা