হোম > জাতীয়

ঢাকা-কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট পরিচালনা স্থগিত

স্টাফ রিপোর্টার

নেপালে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশটির সরকার বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত সব ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে আজকের নির্ধারিত ঢাকা–কাঠমান্ডু–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ. বি. এম. রওশন কবীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ৯ সেপ্টেম্বর এবং আজকের স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের অবহিত করা হবে।

নেপালগামী যাত্রীদের সর্বশেষ ফ্লাইট-সংক্রান্ত তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারে (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬) সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়