হোম > জাতীয়

৬০ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

​রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ তিন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই গ্রেপ্তারের তথ্য জানানো হয়।​গ্রেপ্তারকৃতরা হলো মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) এবং মো. মামুন (৩৭)।

​গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী থানাধীন নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে একটি টিনশেড বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ষাট রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে আট কেজি গাজা উদ্ধার করা হয়।

​ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তারা এসব অস্ত্র ও গুলি নিজেদের দখলে রেখেছিল।

​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় কদমতলী থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের