হোম > জাতীয়

সমবেদনা জানাতে বাসায় এলেন শিল্প উপদেষ্টা, বিএনপি মহাসচিব

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার

একুশে পদকপ্রাপ্ত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সমবেদনা জানাতে গুলশানের তার বাসায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বেলা পৌনে ১১টার দিকে বাসায় এসে মাহমুদুর রহমানকে সমবেদনা জানান তিনি। এরপর আসেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে আসেন সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদীসহ বিশিষ্ট ব্যক্তিগণ ও আত্মীয়-স্বজন।

রোববার ভোরে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মাহমুদা বেগম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা নামাজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

সারা দেশে কোরবানি হয়েছে ৯৪ লাখ পশু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

আলজাজিরার দৃষ্টিতে জাতিসংঘে ড. খলিলের বিজয়

ঈদযাত্রার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

চরম অব্যবস্থাপনায় চামড়ার বাজারে ধস

বিদ্যুতের রেকর্ড মূল্যবৃদ্ধি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

অতিরিক্ত ও সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তার পোস্টিং