হোম > জাতীয়

ব্যবসা হলো শক্তিশালী পদ্ধতি যেটা বিশ্ব পরিবর্তন করতে পারে: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যবসা হলো সবচেয়ে শক্তিশালী পদ্ধতি, যেটা বিশ্ব পরিবর্তন করতে পারে। সাবাই উপার্জন করলে মানুষের ভাগ্য বদল করা সম্ভব।

বুধবার বেরা সোয়া ১১টার দিকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক অভূতপূর্ব যাত্রা বাংলাদেশের। এই সময়ে অনেক সূদুর পথ পারি দিতে হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে বিশ্বকে বদলে দেবে। তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে।

এর আগে প্রধান উপদেষ্টা বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী) বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস।

এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।

মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তকরণ চলছে: মৎস্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, বাস্তবায়ন তিন ধাপে

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ মন্ত্রণালয়

বিদ্যুতের বিল বাড়ছে, মিটার ভাড়া-ডিমান্ড চার্জ নিয়ে যত প্রশ্ন

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

পে স্কেলের প্রজ্ঞাপন জারি নিয়ে সুখবর

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান