হোম > জাতীয়

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি

স্টাফ রিপোর্টার

উপসহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়া ৬ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বুধবার অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

অধিদপ্তরের সম্মেলন কক্ষে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক সদ্য পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততার সাথে সুচারুরূপে প্রতিপালনের নির্দেশ দেন।তিনি বলেন, সকল দুর্যোগ-দুর্ঘটনায় সাড়া প্রদানের ক্ষেত্রে জেলা কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জান-মাল রক্ষায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিবেদিতভাবে কাজ করে এই প্রতিষ্ঠান ও সরকারের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এরপর পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের ফুল দিয়ে অভিনন্দন জানান মহাপরিচালক।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন জেলার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ