হোম > জাতীয়

শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই

সাংবাদিকের ডা. জাহেদ উর রহমান

স্টাফ রিপোর্টার

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক ব্রিফিং। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এ দেশে আছে বলে মনে করেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিষয়টা নিয়ে শুধু আমার কথা বলছি না, আওয়ামী লীগেরও চারপাশে পরিচিত মানুষ আছেন তারাও মনে করেন যে উনার (শেখ হাসিনার) কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিওপলিটিক্যালি কোনো চাপ আছে কি-না এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এখানে জিওপলিটিক্যালি কিছু আছে বলে আমি মনে করি না। তিনি বলেন, আমরা যে এতক্ষণ যাকে নিয়ে আলোচনা করছি একেবারে অপ্রাসঙ্গিক একজন মানুষ। আমি ব্যক্তিগতভাবে বলেছি উনি কোনো প্রাসঙ্গিক কেউ নন।

সুতরাং দেশে ফেরার যে সংবাদ প্রচার করা হচ্ছে এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। আমরা তো চাইছি উনি ফিরে আসুন আমরা তো উনাকে নিয়ে আসার চেষ্টা করছি প্রত্যাবর্তন করার চেষ্টা করছি।

তিনি বলেন, এমন না যে আমরা চাইছি উনি ওখানেই থাকুন উনি এখন আসবেন বলে আমরা চাপে পড়ে গেছি ব্যাপারটা তো এরকম না। শুধু ইন্টারিম না এই সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরা পাঠানোর প্রস্তাব পৌঁছে দিয়েছেন।

উপদেষ্টা বলেন, আমরা এই কারণে ওয়েলকাম করি কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি তাকে আমরা জাস্টিস দিতে চাই।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসবেন—এ বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন। তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, সেই চেষ্টাই করছি। আর উনি যদি আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ করে আসেন, তাহলে আদালতে যাবেন, উনি মামলা ফেস করবেন।’

তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে আমাদের চিফ প্রসিকিউটর জবাব দিয়েছেন এবং সোমবার আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন, আমরা কিন্তু শুরু থেকেই বলছি আমরা তাকে স্বাগত জানাব।’

জাহেদ উর রহমান আরো বলেন, ‘মামলার জন্য বিদেশি আইনজীবী আনারও স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি নিয়ে আসতে পারেন।’

উপদেষ্টা বলেন, ‘এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন, তার জন্য যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা যেন বহাল থাকে। এ রায় কার্যকরও জনগণ দেখতে চায়। আর আদালতে যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়—জাস্টিস এভাবেই হতে হয়।’

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

আগস্টে সড়কে ঝরল ৪৮১ প্রাণ, দুর্ঘটনা বেশি সকালে

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

সাভারে পুলিশ সদস্য হত্যায় ৯ জন গ্রেপ্তার