হোম > জাতীয়

ডিএসসিসির কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানায়, অভিযানে নথিপত্র জব্দ করা হয়। গাড়িচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জব্দ করা নথি ও গাড়িচালকদের জিজ্ঞাসাবাদে গাড়ির জ্বালানি বিলে অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে। তেল চুরিতে গাড়িচালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এই দুর্নীতিতে জড়িত।

রোববার দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল প্রায় চার ঘণ্টা ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালায়।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন জানান, অভিযান চালিয়ে এই অভিযোগের প্রাথমিক সত্যতা খুঁজে পাওয়া গেছে। আমরা কমিশনে প্রতিবেদন জমা দিবো।

কমিশন পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেবে।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে