সাবেক এমপি সৈয়দ মুর্শেদ কামালের ১২ তম মৃত্যুবার্ষিকী কাল। মঙ্গলবার এ উপলক্ষে তার বাড়িতে কোরআন খতম, আলোচনা, মুক্তিযোদ্ধাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ, গরীব দুঃস্থদের খাবার বিতরণ, ও শীতবস্ত্র বিতরণ, করা হবে।
সৈয়দ মুর্শেদ কামাল ১৯৬২ সালে ছাত্র ইউনিয়নের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি ঊনসত্তরের গণ-অভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি জাতীয় পার্টির ১৯৮৫ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নাসিরনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় রেডক্রিসেন্টের সাবেক বোর্ড সদস্য। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নিবার্চিত হন। ১৯৯৫ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। ১৯৯৬ সালের ১৫ ফ্রেরুয়ারি নিবার্চনে এ আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে পরাজিত হন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে রাজনীতি থেকে দূরে সরে যান।