হোম > জাতীয়

বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক

স্টাফ রিপোর্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান মঙ্গলবার রাতে জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছেন। পাসর্পোট ছাড়া ফ্লাই করায় জেদ্দা ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসবাদের পর আটক করেন। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের পাইলট মুনতাসির এর আগেও বিভিন্ন সময়ে নানা ঘটনার সৃষ্টি করেন।

বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের তত্বাবধানে তাকে বিমানবন্দর থেকে হোটেল নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যার ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসিরের পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।

বিমানে জবাবদিহিতা না থাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এরআগেও ক্যাপ্টেন ফজল মাহমুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইট চালিয়ে দোহায় গিয়ে আটক হন। তিনিও পাসপোর্ট ছাড়া প্রধানমন্ত্রীর ফ্লাইট পরিচালনা করেন। সে সময় তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতেই দেয়া হয়নি। তিনি পরে অন্য ফ্লাইটে দেশে ফিরেন।

বিমানের অপর এক সূত্র জানায়, এরপর গত ৩১ জানুয়ারি ক্যাপ্টেন এনাম ঢাকা-লন্ডন রুটে মেয়াদ উত্তীর্ন আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করায় তাকে হিথরো বিমানববন্দরে আটক করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর তাকে টিকেট করে বিমানের ফ্লাইটে ফেরত পাঠানো হয়। এটিকে বলে আনসেভ অপারেশন। কারন লং রুটের ফ্লাইটগুলোতে ৩জন ককপিট ক্রু দিয়ে অপারেশন করা হয়ে থাকে।

এ বিষয়ে বিমানের প্রধান নিবার্হী ও ব্যবস্থাপনা পরিচালক ড মো: সাফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি পরিচালক ফ্লাইট অপারেশনের সাথে যোগাযোগ করতে বলেন।

এক মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে এমন সরকার পৃথিবীর ইতিহাসে নেই

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সেতুমন্ত্রী

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

ঈদে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ থাকবে

ইসলামী শরীয়াহ ও আবহাওয়া অধিদপ্তরের হিসাব মেনে শাওয়াল মাস ঘোষণার আহ্বান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়