হোম > জাতীয়

ক্রেতাদের প্রতারিত করায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার

ক্রেতাদের প্রতারিত করায় দেশব্যাপী ১০ প্রতিষ্ঠানের কাছ থেকে ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সুনামগঞ্জের হাবিব টাইগার মসলা প্রোডাক্টসকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণ ও মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামের অরফিয়া ফুড প্রোডাক্টসকে পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ঘটানোর জন্য ১ লাখ টাকা, পাবনার ফাস্ট ফুড ইন্ডাস্ট্রিজকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণ ও মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সিলেটের পুষ্টি ফুডসকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ঘটানো ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণের জন্য ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ঢাকার রয়েল প্যাকেজিংকে পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন করার জন্য ৬০ হাজার টাকা, নাটোরের বিদু রায়ের দোকানকে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জামালপুরের কুসুমকলি বেকারীকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণের জন্য ৫০ হাজার টাকা, রংপুরের মেডিকেয়ার ক্লিনিক এন্ড নার্সিং হোমকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণ ও প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বগুড়ার ওয়ান ফুডকে পণ্যের মোড়ক ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণ করার জন্য ৫০ হাজার টাকা এবং নারায়ণগঞ্জের আল ওয়ালি ক্যামিকেলস এন্ড কনজ্যুমারসকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণ করার জন্য ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী