হোম > জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে এনসিপি নেতা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

আজ রোববার সকালে দেশটির প্রধানমন্ত্রীর অবস্থানরত হোটেলে এ সাক্ষাৎ হয়।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

এর আগে গতকাল শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

এরপর বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের উপস্থিতিতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত