হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান-রুকমিলার সম্পদের রেকর্ড পেয়েছে দুদক

আমার দেশ অনলাইন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামান। ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এসব তথ্য ও তদন্তসংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠিতেও এ বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

দুদক জানায়, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির তথ্য সংগ্রহের পাশাপাশি সেখানে থাকা কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে সহযোগিতা চেয়ে বাংলাদেশ থেকে পারস্পরিক আইনি সহায়তার আবেদন পাঠানো হয়েছিল।

বাংলাদেশের পাঠানো ওই আবেদন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করে। পরে আবেদনের ভিত্তিতে এফবিআই তদন্ত করে এবং তদন্তসংক্রান্ত প্রতিবেদনে থাকা সম্পত্তির রেকর্ডসহ বিভিন্ন নথি বাংলাদেশের কাছে পাঠায়। এসব নথি একটি সিডিতে সংযুক্ত করে দুদকের কাছে দেওয়া হয়েছে।

তবে বাংলাদেশ যে সব তথ্য চেয়েছিল, তার সব এখনো পাওয়া যায়নি। দুদকের চিঠিতে বলা হয়েছে, বাকি রেকর্ড ও তথ্য পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়াধীন রয়েছে।

দুদকের পাওয়া নথিগুলো এখন সংস্থাটির চলমান অনুসন্ধান ও তদন্তে যাচাই-বাছাই করা হবে। এসব তথ্যের ভিত্তিতে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদের মালিকানা, উৎস এবং অর্থের গতিপথ সম্পর্কে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর আগে ঢাকার একটি আদালত সাইফুজ্জামান চৌধুরীর বিভিন্ন দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা ৪০টি বাড়ি ও ফ্ল্যাটও রয়েছে।

এআরবি

বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’

গাজী নজরুলকে সংসদীয় কমিটিতে রাখা নিয়ে বিতর্ক, আপত্তিতে বাদ

বিদ্যুৎ ও গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর

সংসদে আরো চার কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দলের কেউ

দরিদ্রদের বাদ দিয়ে নগর উন্নয়ন নয়: মঈন খান

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান