হোম > জাতীয়

সংসদে বক্তব্যের শুরুতেই শাপলা শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

সংসদে বক্তব্যের শুরুতেই শাপলা শহীদদের স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার আগে তিনি তাদের স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিরোধী দলের ভাইদেরও অভিনন্দন জানাই। কেননা তারা আমাদের ফ্যামিলি কার্ডের প্রকল্পকে সমর্থন করেছেন।

তিনি আরো বলেন, ভবিষ্যতে যদি আমরা স্বৈরতন্ত্রকে রুখতে চাই তাহলে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে।

এর আগে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সময়ে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়ে দেশ স্বাধীন হওয়ার পর যাদের দায়িত্ব ছিলো মুক্তিযুদ্ধে করা শহীদ হয়েছেন তাদের একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার। একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তারা সেই সময়ে তৈরি করেনি বরং এর তালিকা তৈরি করতে গিয়ে তারা রাজনীতি টেনে নিয়ে আসছিল। পরবর্তীতেও তালিকা তৈরিতে নানা সমস্যা তৈরি করা হয়েছে। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়েই আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।

জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার মানুষ

মিষ্টির পর ইশরাক, পরিস্থিতি নিয়ন্ত্রণ নাকি দল সামলানোর চেষ্টা

সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান: প্রধানমন্ত্রী