হোম > জাতীয়

আরও ৫ দেশে রয়েছে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরও ৫ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার সকালে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য-সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি সম্পদের বাইরেও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় তার বিপুল অবৈধ সম্পত্তি রয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি।

শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানের এসব নথি উদ্ধার করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৪টা ১৫ মিনিটে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ ও অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে এসব নথি জব্দ করা হয়।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী