হোম > জাতীয়

বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত

দীনেশ ত্রিবেদী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত। দু’দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগই দীর্ঘস্থায়ী এই বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।

শনিবার সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও এগিয়ে যাচ্ছে। বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ঢাকায় ৫৫৯ জন গ্রেপ্তার, মামলা ৪৪

পেশাদার ও রাজনীতিমুক্ত আমলাতন্ত্র গঠনের আহ্বান

শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

মোহনগঞ্জের রিক্তামনি আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

মুজিব হত্যার আগে কেমন ছিল বাংলাদেশ

চিকিৎসার জন্য বিদেশ নয়, এমন স্বাস্থ্যব্যবস্থা গড়তে চায় সরকার

অক্টোবরে ৫ জেলায় ২০০ শয্যার শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী