হোম > জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড: স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল

স্টাফ রিপোর্টার

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার।

বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে কমিশনের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য প্রাথমিকভাবে এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। পরে সময়সীমা দুই দফায় আরও তিন মাস করে এবং পরে আরও দুই মাস বৃদ্ধি করা হয়। সেই সময় ৩০ নভেম্বর শেষ হয়েছে।

নতুন করে কমিশনের মেয়াদ সাত দিন সময় বাড়ানোর আদেশ গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, স্বাধীন তদন্ত কমিশন গত রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। ঘটনাটি নিয়ে ওই সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

কিন্তু রিপোটর্টি আলোর মুখ দেখেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের ১৭ ডিসেম্বর শেখ হাসিনা, মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন নিহতের স্বজনরা। এরপর ২৩ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করে সরকার।

টেন্ডার বিরোধের জেরে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার ৫

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

চিফ হুইপকে ব্ল্যাকমেইল: জামিন পেলেন অভিযুক্ত হাসান নাসিম

৫২ দিনে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা পার, সংসদে সরকারের সমালোচনায় রুমিন ফারহানা

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির দাম কমিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি আখতারের

নোয়াখালীবাসী মহাত্মা গান্ধীর ছাগল খায়নি: সংসদে দাবি এমপি সেলিমের

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৫৪০৮ জন

সরকারের কর্মকাণ্ডের কারণে নাগরিকরা আশ্বস্ত হতে পারছে না