হোম > জাতীয়

এই জাতিকে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবো

সার্ভিস অ্যাকাডেমিতে ড. ইউনূস

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমার আলাদিনের প্রদীপের গল্পের কথা মনে পড়ে গেলো। প্রদীপে ঘষা দিলে দৈত্য বেরিয়ে এসে জিজ্ঞেস করে- কী করতে হবে আমার। এই যে প্রশ্নটা করে, এর উত্তর নানাভাবে দেওয়া যায়। চাইলে তার কাছে চা খেতে চাইতে পারি, তাকে যদি বলা হয় সারা দুনিয়া এনে দিতে, এনে দিতো। ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি দৈত্য তৈরি করে দিয়েছে। আমরা তার কাছে কী চাইবো, আমরা কী তার কাছে চা চাইবো, নাকি দুনিয়া পাল্টে ফেলতে চাইবো। আমরা এই জাতিকে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবো। ছোট জিনিসে আটকে যেন বড় জিনিস হারিয়ে না ফেলি।

তিনি আরো বলেন, আমাদের এতো সংস্কার কেন করতে হচ্ছে। সংস্কার করা কারণ হচ্ছে যাতে করে আর স্বৈরাচার ফিরে আসতে না পরে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এসব কথা বলেন।

সমঝোতায় আমাদের আসতেই হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যে সমঝোতার রাস্তায় আমরা শুরু করেছি, সেটা থেকে বের হওয়ার কোনও সুযোগ আমাদের নেই। জাতি হিসেবে নবযাত্রার যে সুযোগ ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের দিয়ে গেলো, সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার মধ্য দিয়ে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা। আমরা নানা যুক্তি দিতে পারি কিন্তু সমাধান এখানেই।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ