হোম > জাতীয়

১৮ কোটি মানুষকে জিম্মি করে আন্দোলন চলবে না: নৌ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার অব. সাখাওয়াত হোসেন বলেছেন, ১৮ কোটি মানুষকে জিম্মি করে চট্টগ্রাম বন্দরের আন্দোলন চলবে না। তাদের দাবিগুলো সিলি বিষয়। সরকার এখন হার্ডলাইনে যাবে।

রোববার দুপুরে সচিবালয়ে চট্টগ্রাম বন্দরের আন্দোলন ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা গন্ডগোল করার চেষ্টা করছে। চট্টগ্রামে যদি নির্বাচন না হয়, তখন সারাদেশের নির্বাচন নিয়ে একটা কথা উঠবে ।

সামনে পবিত্র রমজান মাস উল্লেখ করে তিনি বলেন, বন্দর দিয়ে ডাল, তেল, ছোলা আমদানি হয়। কয়েকজন লোক মিলে পুরো ১৮ কোটি মানুষকে তারা জিম্মি করে রেখেছে।

উপদেষ্টা আরও বলেন, আমরা আর ছাড় দিব না সরকার হার্ড লাইনে যাবে। বেশ কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি।

চট্টগ্রাম বন্দরের চুক্তি স্বাক্ষর বিষয়ে তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে একটা চিঠি দেয়া হয়েছে। এতে তারা আরো সময় চেয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী