হোম > জাতীয়

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আমার দেশ অনলাইন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারি সফরে আজ মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। তিনি প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন এবং পরে এ মাসের শেষ দিকে মরক্কোয় অনুষ্ঠেয় ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্সে অন পিসকিপিং’ (শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন)-এ যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিদেশে নির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে সফর শেষে তিনি মরক্কোর উদ্দেশে যাত্রা করবেন। সেখানে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্র আরো জানায়, এই সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সব কর্মসূচি শেষে আগামী ২২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।-বাসস

কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল সাবেক দুই সেনা কর্মকর্তার

বাসায় নারীর চার টুকরো লাশ, স্বামী আটক

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়