হোম > জাতীয়

চলতি মৌসুম আমনের বাম্পার ফলন হবে: কৃষি উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

ছবি: ভিডিও থেকে নেয়া

চলতি মৌসুম আমনের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করছেন, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এ মন্তব্য করেন।

বাজারে আমনের চাষ ভালো হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি চৌত্রিশ টাকা, আতপ চাল ঊনপঞ্চাশ টাকা ও সিদ্ধ চাল পঞ্চাশ টাকা কেজি।

উপদেষ্টা বলেন, এ মৌসুমে সবজির উৎপাদনও খুবই ভালো। বাজারে সবজির সরবরাহ ভালো, দামও সহনীয় পর্যায়ে আছে। এবার আলু চাষিরা বড় ধরনের লোকসানে আছেন, এবার তারা ভালো দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। তবে আশার কথা পেঁয়াজ আমদানি করতে হয়নি, আমদানি করতেও হবে না। গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছু দিনের মধ্যে বাজারে চলে আসবে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতিও হবে না। কিছু কিছু অসাধু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করছেন। তারা সফল হবে না।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘অনেকে অনেক কিছু প্রচার করলে ঘটনাটা অনেক বড় আকারে দেখা যায়। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোট খাটো দুয়েকটা ঘটনা ঘটেছে, আপনারা মিডিয়ায় দেখেছেন, আমরা সাথে সাথে অ্যাকশন নিয়েছি। নিষিদ্ধ ঘোষিত কোনো দলের এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই।

ভেজাল ঠেকাতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

মন্ত্রণালয়ের নজরদারিতে আসছে এসিল্যান্ড-তহশিলদাররা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে