হোম > জাতীয়

কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু, জরুরি তদন্তের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় নিরাপত্তা বাহিনীর হাতে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেইসঙ্গে হেফাজতে যেকোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার প্রধান উপদেষ্টার প্রসে উইংয়ের এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোরে তৌহিদুল ইসলাম নামে এক যুবককে তার বাড়ি থেকে আটক করার পর পুলিশ নিরাপত্তা বাহিনীর দ্বারা আহত অবস্থায় গভীর রাতে কুমিল্লার হাসপাতালে নিয়ে আসে। অন্তর্বর্তী সরকার এই মৃত্যুর জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে।

জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকারে দেশের শীর্ষস্থানীয় অধিকারকর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারে কয়েকটি কমিশন গঠন করার কথা জানিয়ে এতে বলা হয়, কমিশনগুলোর বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের যেকোনো সম্ভাবনা দূর করতে সরকার এসব প্রতিবেদনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করবে।

অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ