হোম > জাতীয়

অবৈধভাবে পাচারকালে ৪৯৫ বস্তা সিমেন্টসহ ট্রলার জব্দ

স্টাফ রিপোর্টার

দেশের সামুদ্রিক স্বার্থ সংরক্ষণ, নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার কুতুবদিয়াস্থ লেমশীখালি এলাকার অদূরে ভোলা খালে একটি ট্রলারসহ ৪৯৫ বস্তা সিমেন্ট জব্দ করছে নৌবাহিনী।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, লেমশীখালি এলাকায় একটি চক্র মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের প্রেক্ষিতে কুতুবদিয়ায় মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করে। রাত ৩টায় নৌবাহিনীর একটি টহল দল লেমশীখালি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা খালের নিকটবর্তী তীরে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নোঙর করা অবস্থায় শনাক্ত করে। নৌবাহিনীর টহল দল উক্ত ট্রলারের কাছে গিয়ে ট্রলারটিতে কোনো মাঝিমাল্লা দেখতে না পেয়ে ট্রলারটি সন্দেহজনক মনে হয়। এসময় ট্রলারটিতে তল্লাশি করে ৪৯৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

নৌবাহিনী আরও জানায়, জব্দকৃত ট্রলার ও সিমেন্ট কুতুবদিয়া থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়ে।

উল্লেখ, বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এরূপ চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির