হোম > জাতীয়

রোববার ড. ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠক

বিশেষ প্রতিনিধি

প্রধান উপদেষ্টা ড. ইউনূস, ফাইল ছবি

আগামীকাল রোববার সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পরিবির্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন।

জানা গেছে, বৈঠকে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টি আগামীকালের বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামীকালের বৈঠকের কথা জানানো হয়েছে। তবে সময়টি এখনো জানানো হয়নি। পরবর্তীতে সময় জানানো হবে বলে আমাদেরকে বলা হয়েছে। যতদূর মনে হলো বিকালেই হবে।

এদিকে আজ বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশের সাথে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা