হোম > জাতীয়

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর আওতায় প্রণীত ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড’-এর অনুচ্ছেদ ৫১ অনুসারে সরকার এই নিয়োগ প্রদান করে। তিনি বিমানের সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আন্তরিক অভিনন্দন জানানো যাচ্ছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে জাতীয় পতাকাবাহী সংস্থার অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে মর্মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যাশা করে।

এক মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে এমন সরকার পৃথিবীর ইতিহাসে নেই

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সেতুমন্ত্রী

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

ঈদে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ থাকবে

ইসলামী শরীয়াহ ও আবহাওয়া অধিদপ্তরের হিসাব মেনে শাওয়াল মাস ঘোষণার আহ্বান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়