হোম > জাতীয়

রমজানে কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, এবারের রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে।

রোববার (২৫ জানুয়ারি) আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে। গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই এবার দামটা মানুষের নাগালের মধ্যে থাকবে।

আমদানির কথা উল্লেখ করে তিনি বলেন, গতবছরের চেয়ে এবার রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং পায়রা বন্দরে অযাচিত কাজ হয়েছে বিগত সরকারের সময়ে। পদ্মা সেতু হওয়াতে জিডিপি কমেছে, বাড়ার পরিবর্তে। খরচ কমাতে অনেক কিছু কার্টেল করেছি।

এসময় মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের জন্য সরকার কোনো প্রকল্প নিয়েছে কী না জানতে চাইলে তা জানেন না বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

তাহসিফের মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় বাবার মামলা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতে ইসলামের

‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

একযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার সামগ্রী জব্দ