হোম > জাতীয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান-সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক ১) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, এখন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) পদে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে দেওয়া হবে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করা হলো।

এর আগে গত রোববার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) জানিয়েছিলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে নিয়োগও হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

সদরঘাট, সায়েদাবাদ ও কমলাপুরে ডিএমপির অভিযান, ১৬ জনকে সাজা

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার

প্রত্যাশিত দেশ গড়তে সরকার রাত-দিন কাজ করবে

ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে প্রতিনিধি দল

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আব্দুর রহমান

পুলিশের উচ্চপদস্থ ২১ কর্মকর্তা বদলি

শাহজালালে মধ্যপ্রাচ্য রুটে ১৭ দিনে ৫২৮ ফ্লাইট বাতিল

দিনাজপুরে সাধাসিধে সফর করলেন প্রধানমন্ত্রী

একসঙ্গে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ