হোম > জাতীয়

ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন ড. ইউনূস

রাজশাহী ব্যুরো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।

এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা মাহফুজ আলম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, গুম কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী, গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী লিটন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা।

এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, শিগগিরই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সেদিন জানান, ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, সেগুলো প্রধান উপদেষ্টা পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অভয় পাবেন।

বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও তার সামনে তুলে ধরেন। তারা প্রধান উপদেষ্টাকে জানান যে, ছয় বছরের শিশুও গুমের শিকার হয়েছে, যা তদন্তে উঠে এসেছে।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী