হোম > জাতীয়

২০২৬ সালের সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি ২৮ দিন, প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি ১৪ দিন, সেই সঙ্গে নির্বাহী আদেশে আরো ১৪ দিন ছুটি থাকছে। সবমিলিয়ে আগামী বছর মোট ২৮ দিন ছুটি থাকবে। যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।

অন্যদিকে, ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিষ্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেয়া যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ২০২৬ সালের বাংলাদেশের সব সরকারি ও আধা–সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এ ছুটি পালন করা হবে।

এতে আরো বলা হয়েছে, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০ যুদ্ধবিমান

‘ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

লোডশেডিং কমানোর চেষ্টা করছে সরকার

সরকারি চাকুরেদের বেতন বাড়ছে ১৪২% পর্যন্ত