হোম > জাতীয়

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

স্টাফ রিপোর্টার

রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার নতুন সরকার গঠনের গুরুত্বপূর্ণ ভোটযজ্ঞে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও।

বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে নিজ নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা—কেউ সকালেই, কেউ আবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে কেন্দ্রে উপস্থিত থাকবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা-৮ আসনের ভোটার। তিনি ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, উপদেষ্টা সকাল-সকালই ভোট দেবেন।

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুপুর ১২টায়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভোট দেবেন রাজধানীর সেন্ট্রাল রোডস্থ আদর্শ কলেজ কেন্দ্রে।

সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি ভোট দেবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মহাখালীর ডিওএসএইচ এলাকার ভোটার। তিনি বিকেল ৪টার দিকে সেখানেই ভোট দেবেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভোট দেবেন মোহাম্মদপুরের জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকা-১৭ আসনের ভোটার।

তিনি ভোট দেবেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্র।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও একই কেন্দ্রে ভোট দেবেন।

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভোট দেবেন উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুলে সকাল ৮টায়।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রামের ভোটার। কিন্তু নির্বাচনের সময় তিনি ঢাকায় থাকায় ভোট দেবেন না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ভোট দেবেন চট্টগ্রামের দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

রক্তের ঋণ পরিশোধে ‘জুলাই সনদ’ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিকল্প নেই

শিক্ষকদের রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসতে হবে: মাহমুদুর রহমান

ওআইসি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ গেলেন সমাজকল্যাণমন্ত্রী

জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

বন্যাদুর্গতদের মাঝে জরুরি ভিত্তিতে ৮১ টন ত্রাণ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

জনগণ হাসিনাকে আগামীকালই দেশে আনতে চায়: চিফ প্রসিকিউটর

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের ছুটি বাতিলসহ জরুরি সাত নির্দেশনা

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

ইমাম খতিবদের সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের