হোম > জাতীয়

গণতন্ত্রের উত্তরণে আ.লীগ বড় বাধা

বিতর্ক প্রতিযোগিতায় ড. মাহবুব উল্লাহ

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ বলেছেন, গণতান্ত্রিক উত্তরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এ মুহূর্তে বড় বাধা আওয়ামী লীগ। তাদের প্রতিহিংসার কারণে নির্বাচনি পরিবেশ ও দেশের শান্তি বিনষ্টের ঝুঁকি রয়েছে।

শনিবার রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র অয়োজনে নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ক্ষমতার মোহে শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হয়েছিল।

ড. মাহবুব উল্লাহ বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার কারণে নির্বাচনি পরিবেশ ও দেশের শান্তি বিনষ্টের ঝুঁকি রয়েছে। নির্বাচনে সহিংসতার পেছনে পতিত স্বৈরাচার ও পাশ্ববর্তী রাষ্ট্রের মদত রয়েছে। তারা আমাদের পরিবর্তন ও নির্বাচন মেনে নিতে পারছে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো এত বড় আত্মত্যাগের সুফল আমরা আজও পাইনি। আমাদের মুক্তিযুদ্ধ ছিল প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত। মুক্তিযুদ্ধপরবর্তী গণতন্ত্র ছিল তাদেরই নির্দেশিত। যে কারণে পরবর্তী সময়ে একদলীয় কলঙ্কিত শাসনব্যবস্থা কায়েম হয়েছিল। গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে রাজনীতির গুণগত পরিবর্তন আনা এবং নির্বাচনে সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। এবারের নির্বাচন ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে নির্বাচন। জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের প্রতিশোধের নির্বাচন।

ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং রানারআপ হয় ইডেন মহিলা কলেজ। তৃতীয় স্থান অর্জন করে তেজগাঁও কলেজ। শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন ইডেন মহিলা কলেজের দলনেতা মাসনুন নাবিলাহ আলম।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, সাংবাদিক কাজী হাফিজ, মাইদুর রহমান রুবেল ও আফরিন জাহান।

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন