হোম > জাতীয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। এর কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি তীব্র ছিল না।

ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত রোববার ভোরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটি ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে আঘাত হানে। রিখটার স্কেলে ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে।

অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও কেন নতুন পে-স্কেল, ব্যাখ্যা দিলেন মন্ত্রিপরিষদ সচিব

তামাক নিয়ন্ত্রণ ছাড়া অসংক্রামক রোগের বোঝা কমানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

অনুমোদিত পে-স্কেলে কী আছে, কার বেতন কত বাড়বে

মন্ত্রিসভায় পে-স্কেল প্রস্তাব অনুমোদন

সিদ্ধান্তহীনতায় নতুন সাবমেরিন ক্যাবল, সংকটের মুখে দেশের ইন্টারনেট খাত

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড

শফিক রেহমান ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান