হোম > জাতীয়

ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদির লাশ

স্টাফ রিপোর্টার

দাফনের স্থান তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে পৌঁছেছে শহীদ ওসমান হাদির লাশ। শনিবার বেলা ৩টার দিকে তার লাশ বহনকারী অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিভিন্ন দল-মত ও শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ।

লাশবাহী অ্যাম্বুলেন্সে শরীফ বিন হাদির লাশের সাথে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ চারজন প্রবেশ করেন।

ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবেরসহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী