হোম > জাতীয়

ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই: আইএসপিআর

আমার দেশ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই। বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সম্প্রতি, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে; যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচনসমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা