হোম > জাতীয়

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা আইনানুগ নির্দেশনা অনুসরণ করেননি। এ কারণে প্রথমে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তদন্ত শেষে আজ চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। এ অবস্থায় দুদক আইন অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন। সময় বাড়ানো হলেও বর্ধিত সময়ের মধ্যেও তারা সম্পদ বিবরণী দাখিল করেননি।

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক