হোম > জাতীয়

লক্কর-ঝক্কর ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানের ঘোষণা ডিএমপির

স্টাফ রিপোর্টার

রাজধানীর সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, ঝুঁকিপূর্ণ ও অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) রাতে ডিএমপি কমিশনার মো. সরওয়ার আলমের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে দীর্ঘদিন ধরে ইকোনমিক লাইফ পেরিয়ে যাওয়া, ঝুঁকিপূর্ণ ও অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই রাস্তা, মহাসড়ক ও সেতুর ওপর বিকল হয়ে মারাত্মক যানজটের সৃষ্টি করে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে এবং সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এ পরিস্থিতিতে নগরবাসীর নিরাপদ, নিরবচ্ছিন্ন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযানে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, নম্বরবিহীন, ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন সব ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি নীতিমালা অনুযায়ী, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমা অতিক্রমকারী যানবাহন সড়কে চলাচল নিষিদ্ধ।

ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময় পার হওয়া সত্ত্বেও কোনো যানবাহন চলাচল করলে সংশ্লিষ্ট মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে জরিমানা, গাড়ি ডাম্পিংসহ প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হবে।

এ বিষয়ে যানবাহন মালিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে।

এসআর

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার