রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে আদায়কৃত টাকাসহ তিন চাঁদাবাজকে গ্রেপ্তার পুলিশ।
গ্রেপ্তারকৃতের হলেন- মো. জহিরুল হক (অমি) (৩৭), মো. সুমন মিয়া(৪৩) ও মো. আশিকুল ইসলাম (৩০)।
শনিবার সন্ধ্যায় বাবুবাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানা সূত্র আমার দেশকে জানায়, শনিবার বিকেলে থানার একটি টহল টিম সংবাদ পায়, বাবুবাজার ব্রিজ এলাকায় কয়েকজন চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে বাসসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে থানার টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জহিরুল, সুমন ও আশিকুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট আট হাজার একশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন যাবৎ বাবুবাজার ব্রিজ এলাকায় বাসসহ, মিনিবাস, ট্রাক, পিকআপ, ভ্যানগাড়ি ও যাত্রীবাহী সিএনজি চালকদের নিকট হতে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছিলো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।