হোম > জাতীয়

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে বদলি করে তার স্থলে পদায়ন করা হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকেও বদলি করা হয়েছে। সব মিলিয়ে দুই জেলার পুলিশ সুপার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি আদেশে বদলি ও পদায়নের কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত দুটি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসা প্রত্যুষ কুমার মজুমদারকে। আর গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফেনী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। সিআইডির ডিআইজি মাসুদ করিমকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

গোপালগঞ্জে কয়েক দিনের নাশকতার প্রেক্ষাপটে জেলাটির এসপি বদলিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি